পজিটিভ যাত্রী পরিবহন: ইতিহাদকে ২ লাখ টাকা জরিমানা

করোনা পজিটিভ যাত্রী পরিবহণের অভিযোগে ইতিহাদ এয়াওয়েজকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে দায়িত্বহীন আচরণের জন্য করোনা আক্রান্ত যাত্রীকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এবং পরে তাকে হাসপাতাল পাঠায়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ জরিমানা করেন।

জানা গেছে, গতকাল বিকেলে আবুধাবি থেকে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৪০ ফ্লাইটটি শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এসময় যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ফরম চেক করার সময় একজন কোভিড পজিটিভ যাত্রী পাওয়া যায়। তার সাথে আনা আরটি-পিসিঅিার পরীক্ষার সনদে স্পষ্টভাবে তাকে কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত করা ছিল। কিন্তু আবুধাবী এয়ারপোর্টের গাফিলতির কারণে তিনি ফ্লাইটে উঠার সুযোগ পান।

তবে ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। তাই আইন অনুযায়ী তাদেরকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।

তিনি আরো জানান, করোনা পজিটিভ যাত্রীটি তের বছর যাবত আবুধাবী আছেন। তিনি সেখানে প্লাম্বারের কাজ করতেন। সে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু তিনি খুবই চতুর।তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বের হয়ে আসে।

এছাড়া, গেল ২৪ ঘন্টায় মোট ২৬টি ফ্লাইটের ৩ হাজার ৯২২ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৩টি ফ্লাইটের চারজনকে উত্তরার দিয়াবাড়ির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর