পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব: রাশিয়া

এই প্রথম ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছে রাশিয়া।

জাতিসংঘের দফতর ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ, রাশিয়ার নিউজ চ্যানেল ‘রাশা২৪’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

গেল বুধবার পরমাণু সমঝোতা বিষয়ক ১৭তম যৌথ বৈঠকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২১ ডিসেম্বর।

তিনি আরো বলেন, বৈঠকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স,রাশিয়া, চীন ও ইরান পরমাণু সমঝোতাকে আমেরিকার ট্রাম্প ক্ষমতায় আসার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার মত প্রকাশ করেছে।

মিখাইল উলিয়ানোভ আরো যোগ করেন,ইরান বারবার বলেছে ইউরাপীয়রা তাদের দেয়া কথা রাখতে ব্যর্থ হয়। এছাড়া তেহরান তাদের অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে না পারায় পরমাণু সমঝোতার ধারাগুলোর বাস্তবায়ন বন্ধ রেখেছে।

তিনি আরো বলেন, সব পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে তবে ইরানের পরমাণু সমঝোতা পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

বার্তবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর