বরিশাল মহানগর আওয়ামী লীগ চলছে দুই সদস্যের কমিটি দিয়েই। গত ১০ মাস আগে সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলেও গঠিত হয়নি পূর্ণাঙ্গ কমিটি।
স্থানীয় নেতাকর্মীদের দাবি দলীয় পথ না থাকায় তারা অনেকটা দলের মধ্যেই পরিচয়হীন। তবে চলতি মাসে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর কথা জানান মহানগরের ২ নেতা।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ৮ ই ডিসেম্বর নগরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মেলনে অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে সাধারণ সম্পাদক করা হয়। বলা হয় পুরো কমিটি গঠনের জন্য ।
কিন্তু দীর্ঘ এই সময়ে কমিটি গঠন না হওয়ায় হতাশ স্থানীয় অনেক নেতাকর্মীরা। কমিটি গঠনে ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দল চাঙ্গা করার ক্ষেত্রে বড় বাধা।
জেলা কমিটি না থাকলেও ওয়ার্ড কমিটিগুলো শক্তিশালী হওয়ায়, দল আগের চেয়ে চাঙ্গা বলে দাবি দলটির সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর। এবং তিনি জানান,চলতি মাসেই প্রস্তাবিত কমিটি কেন্দ্রে পাঠানো হবে।
মহানগর কমিটি গঠনের আগে সম্মেলন হয় ওয়ার্ডগুলোতে। ঘোষণা করা হয় ওয়ার্ড কমিটি গুলো। তাতে জায়গা পেয়েছেন অনেক নতুন মুখ।
বার্তা বাজার/এস.এস