মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগোল বাংলাদেশ; পিছিয়েছে ভারত ও পাকিস্তান

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান এগিয়েছে। এক বছরের ব্যবধানে দুই ধাপ এগিয়ে দেশ। এবারের প্রতিবেদন অনুযায়ী ১৮৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩ তম ।

গতবার বাংলাদেশ ছিলো ১৩৫ তম স্থানে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি দুই হাজার কুড়ি সালের মানব উন্নয়ন প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে। ভারত ও পাকিস্তান এবার দুই ধাপ করে পিছিয়েছে। ভারত ও পাকিস্তান যথাক্রমে ১৩১ ও ১৫৪ তম স্থানে । ইউএনডিপি বলছে ভারতের চেয়ে বাংলাদেশের হাসপাতালের শয্যা সুবিধা বেশি।

যদিও চাহিদার তুলনায় বাংলাদেশের হাসপাতালের শয্যা সংখ্যা অপ্রতুল। বাংলাদেশের প্রতি ১০ হাজার নাগরিকের জন্য গড়ে ৮ টি হাসপাতাল রয়েছে । ভারতে এবং পাকিস্তানের এর সংখ্যা ৬ টি।

তবে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের অনুপাতে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে আছে। অগ্রগতির সত্বেও সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি।

বার্তা বাজার/এস.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর