সিলেটের পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে যুবক রায়হানকে হত্যার ঘটনায় মূলহোতা বরখাস্তকৃত এসআই আকবরের পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু শেষ পর্যন্ত নিজের পক্ষে দাঁড়ানোর জন্য ১ জন আইনজীবী পেয়েছেন আকবর।
মো. মিসবাউর রহমান আলম নামে একজন আইনজীবী আকবরের পক্ষে আদালতে ওকালতনামা জমা দিয়েছেন।
এডভোকেট মিসবাউর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হলে আকবরের শাস্তি হবে। কিন্তু আইনি সহায়তা পাওয়ার অধিকার তার রয়েছে। তাই আকবরের পক্ষে তিনি ওকালতনামা জমা দিয়েছেন।
উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে জনৈক যুবক রায়হান আহমেদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আকবর। হত্যাকাণ্ডের ২৯দিন পর সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত থেকে তাকে উপজাতিরা গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয়।