ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনকে শোকজ করা হয়েছে। তার মেয়রের নাম করে দোকান বরাদ্দের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তার নামে।
আবার, সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মাজেদ মিয়া ও রাজস্ব বিভাগের বাজার-৩ শাখার উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মোঃ হানিফ হাওলাদারকে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত ক্রএন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তানের বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ করিয়ে দেওয়ার নাম করে কিছু ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন। এক্ষেত্রে কাউন্সিলর রতন বর্তমান মেয়রের নাম ব্যবহার করেছেন।
তিন আরও বলেন, এরই জেরে সিটি করপোরেশনের বিদ্যমান আইনে অসদাচরণ বিবেচনায় কাউন্সিলর রতনকে শোকজ করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মাঝে এর জবাব দিতে হবে।
জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দিল মাজেদ মিয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়ায় তাজে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই অভিযোগে চাকরি হারিয়েছেন রাজস্ব বিভাগের বাজার-৩ শাখার উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মোঃ হানিফ হাওলাদার।
বার্তাবাজার/এসজে