বাংলাদশকে ১৮টি মর্টার উপহার দিয়েছে ভারত

দুই দেশের সেনাবাহিনীর দ্বিপক্ষীয় সহযোগীতার অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ১২০ মিলিমিটারের ১৮টি মর্টার উপহার দিয়েছে ভারত।

হাসিনা-মোদি বৈঠকের পর বাংলাদেশ ও মিয়ানমারের দায়িত্বে থাকা ভারতীয় পররাষ্ট্র যুগ্ন সচিব স্মিতা পন্থ এই তথ্য জানিয়েছেন। বিজয়ে দিবসে এগুলো সেনাবাহিনীকে দেয়া হয়।

তিনি জানান, দু’দেশের যৌথ সহযোগীতায় জাহাজ তৈরীর একটি বিষয় বিবেচনা করা হচ্ছে। এজন্য উভয় পক্ষই আগ্রহী। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ভারত বলেছে, বিদেশে পণ্য রপ্তানির জন্য ভারতের সমুদ্রবন্দর বাংলাদেশ ব্যবহার করতে পারবে।

এছাড়া তিনি আরও জানান, বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ী পর্যন্ত রেললাইন দিয়ে মালগাড়ি চলাচল শুরু হয়েছে। এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন কবে চালানো সম্ভব হবে তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর