ফতুল্লায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুই জন মারা গেছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রামারবাগ এলাকা একটি ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় হাসান খানের নির্মাণাধীন তিনি তলা ভবনের সেপটিক ট্যাংক বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন শিশুসহ ৪ জন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান জিসান (৯)। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ রাজ্জাক নামের আরেকজন।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি জানান, গুরুতর আহত ১০ বছর বয়সী শাকিব ও সাঈদাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হতাহতরা কেউই ওই বাড়ির বাসিন্দা নন। শিশুরা দুর্ঘটনাস্থলের কাছে খেলা করছিলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর