উচ্চারণে সমস্যা হয় বলে ‘বঙ্গবন্ধু’ নামের সড়কের নাম পরিবর্তন

তুরস্কের আঙ্কারায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কের নাম বদলে শুধু ‘বঙ্গবন্ধু’ করেছেন স্থানীয় প্রশাসন। স্থানীয় লোকজনের এই নাম উচ্চারণে সমস্যা হয় বলে এই পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দ্য আঙ্কারা মেট্রোপলিটন মিউনিসিপ্যালটি এক বিবৃতিতে জানায়, বঙ্গবন্ধুর পুরো নাম তুর্কিরা সহজে উচ্চারণ ও লিখতে পারে না। তারা এই বিষয়টি নগর কর্তৃপক্ষকে জানিয়েছিল।

তুরস্কের জনপ্রিয় জাতীয় দৈনিক ডেইলি সাবাহ জানায়, বৃহস্পতিবার নগরকর্মীরা কানকায়া জেলার রাস্তাটিতে নতুন নাম ‘বঙ্গবন্ধু’ লেখা একটি সাইনবোর্ড স্থাপন করেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের শেষ দু’টি উচ্চারণ করা ও লেখার সমস্য তুরস্কের এই অংশের নাগরিকরা পালটিয়ে ফেলে। অনেকেই এই অংশ উচ্চারণ করতে পারে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর