এই সরকার ইশরাককে ভয় পায় বলেই গভীর রাতে বাসায় হামলা চালায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এই কথা বলেন তিনি।
তবে হামলার জবাবে কটোর হুঁশিয়ারি দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, হামলা-মামলার ভয় দেখিয়ে লাভ নেই।
বিজয় দিবসের রাতে বিএনপি নেতা ইশারাকের বাসায় হামলার ব্যাপারে রিজভী বলেন, যারা ক্ষমতার প্রশ্রয়ে অন্যের বাড়িতে হামলা চালায় তাদেরকে কাপুরুষ ছাড়া আর কিছুই বলা যায় না। তবে, এরই মধ্যে ইশরাক এই সরকারের আতঙ্কে পরিণত হয়েছে। তাকে ভয় দেখানোর জন্যই রাতের অন্ধকারে এই হামলা চালানো হয়েছে
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিজয় দিবসের রাতে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা মানে আমাদের গণতন্ত্র পূনরুদ্ধারের চেতনার মূলে হামলা। তবে এসব হামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কাদের দিয়ে হামলা করানো হয়েছে এটা সবারই জানা। তবে, কাদের নির্দেশে এই হামলা চালানো হয়েছে এটা খুঁজতে বের করতে হবে।
তিনি আরও বলেন, কোনো হামলা দিয়ে আমার আন্দোলন থামানো যাবে না। গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছি। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থামাতে পারবে না।
বার্তাবাজার/এসজে