ভারত-মিয়ানমার-থাইল্যান্ড মহাশ্রকের সাথে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নরেন্দ্র মোদির সাথে বৈঠকে ত্রিদেশীয় এই মহাসড়কে যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্মেলন শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি (শেখ হাসিনা) নির্মাণাধীন ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পের সঙ্গে বাংলাদেশের যুক্ত হতে ভারতের সমর্থন চেয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতও বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ (হিলি) থেকে মেঘালয় (মহেন্দ্রগঞ্জ) পর্যন্ত যোগাযোগের অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে।
এছাড়া প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দেওয়া এবং মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের নিরাপদ, দ্রুত ও স্থায়ী প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়েছেন দুই প্রধানমন্ত্রী’।
বার্তাবাজার/এসজে