যুবদলের হামলায় ৪ পুলিশ সদস্য আহত

কিশোরগঞ্জের ইটনায় যুবদলের সমাবেশে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ২ সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) মোট ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের গাংপাড়াটিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু মিল্কির বাড়িতে প্রশাসনকে না জানিয়ে সমাবেশের আয়োজন করে স্থানীয় যুবদল নেতৃবৃন্দ। তখন সেখানে মোটরসাইকেল যোগে উপস্থিত হয় বাদলা পুলিশ ফাঁড়ির ৪ পুলিশ সদস্য।

তারা অনুমতি ছাড়া সমাবেশ করার কারণ জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবু মিল্কির নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাশেই একটি বাড়িতে গিয়তে আশ্রয় নেয়। সেকি বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করে নেতৃবৃন্দ।

খবর পেয়ে ইটনা থানা থেকে পুলিশ গিয়ে সন্ধ্যার দিকে আহত ওই ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুর্শেদ জামান জানান, বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রন্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর