কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মামুনুর রশিদ

কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মো. মামুনুর রশীদ। এর আগে তিনি বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন।

এদিকে কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে। একই সাথে আরো ১০ টি জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

নতুন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ২১ তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৯ সালের ২৩ জুন বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে যোগ দেন।

তবে মামুনুর রশিদ কবে নাগাদ যোগদান করবেন সে বিষয়ে নিশ্চিত ভাবে জানা যায়নি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর