ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল শেখ (১৩) নামে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দারুস ছুন্না হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল শেখ আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কুঠুরাকান্দি গ্রামের মঞ্জু শেখের ছেলে।
মাদ্রাসার প্রধান হাফেজ ক্বারী মো. ওমর ফারুক বলেন, ছাত্ররা ব্যাডমিন্টন খেলছিল। খেলার এক পর্যায় ফেদার মাদ্রাসার টিনের চালে আটকে যায়। রাসেল ওই ঘরের চালের উপর উঠে ফেদার আনতে গেলে চালের উপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে নেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জ্ঞান ব্রত শুভ্র বলেন, ‘হাসপাতালে আনার পর রাসেলকে মৃত অবস্থায় পেয়েছি।’
বার্তাবাজার/এ.আর