ত্রিশালে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

গোপন খবরের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।

প্রতিনিয়ত মাদক সেবনে আসক্ত হচ্ছে উঠতি বয়সের যুবকরা। স্থানীয় মাদক ব্যবসায়ীরা যুব সমাজের হাতে তুলে দিচ্ছে গাঁজা, হেরোইন ও ইয়াবা। মাদক নির্মূলের জন্য ময়মনসিংহ জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

গোপন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের একটি টিম ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ৫৫০ পিস ইয়াবাসহ ওইগ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ ও একই গ্রামের আমিরুল নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করে ডিবি পুলিশ। আরিফ উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেনের কর্মী বলে জানা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা ডিবি ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, ত্রিশালে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর