ঘাটাইল আসনের এমপি আতাউর রহমান খান বলেছেন, যে যতো বেশী দুর্নীতি করে সে ততো বেশী অন্যের বদনাম করে। নিজের দোষ ডাকার জন্য মানুষের বদনাম গায়। আমরা যদি নিজেরাই নিজেদের বিরুদ্ধে বলতে থাকি তাহলে মানুষ মনে করবে এদের স্বার্থের হানি ঘটেছে বলেই বদনাম গায়।
বুধবার বিকেলে মুজিবশতবর্ষে বিজয় দিবস উদযাপনে বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঘাটাইল পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো: শাজাহান, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, দিগড় ইউপ চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, জিবিজি সরকারি কলেজের প্রভাষক রতন, সুলতান মাহমুদ সুজন, আলমগীর হোসেন বাবু, বিদ্যুৎ সরকার প্রমুখ।
বার্তাবাজার/এ.আর