ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা নামকস্থানে মোটরসাইকেল-বাস সংঘর্ষে সোহান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এই দূর্ঘটনা ঘটে। এসময় দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে ওই দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত সোহান মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর গ্রামের মরহুম মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে আকিজ সিরামিকের কর্মচারী সোহান ত্রিশাল সদরমুখী আসছিলো। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা নামকস্থান পর্যন্ত আসার পর সোহান বাইকটি নিয়ন্ত্রন করতে না পেরে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের পিছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় গুরুতর আহত হন সোহানের সঙ্গে থাকা দুই আরোহী মজিদ ও আনোয়ার।

ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর ফলে ওই দুর্ঘটনা ঘটেছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর