চিলাহাটী-হলদিবাড়ী রুটের রেল যোগাযোগ শুভ উদ্বোধন

দীর্ঘ ৬ দশক বন্ধ থাকার পর চিলাহাটী হলদিবাড়ী রেল যোগাযোগের শুভ উদ্বোধন হলো।

দীর্ঘ দিন পর এই রুটটি চালু হওয়ায় উভয় দেশের সরকার প্রাধনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

বুধবার (১৭ ডিসেম্বর) হুইসেল বাজিয়ে সবুজ পতাকা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই রেল পথের দ্বার উন্মোচন করেন।

এসময় ফুল দ্বারা সজ্জিত খালি একটি মালবাহী ট্রেন চিলাহাটি রেলষ্টেশন থেকে ছেড়ে চিলাহাটী সিমান্ত দিয়ে ভারতের কোচবিহারের হলদিবাড়ী রেল ষ্টেশনে পৌছে, ক্ষানিক সময় যাত্রা বিরতির পর ফিরে আসে।

এসময় বাংলাদেশের অংশে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন (এমপি), নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোকলেছুর রহমান (বিপিএম), ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভুমি) মনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক মামুনুল হক মামুন, রেল বিভাগের পাকশি ডিবিশনের-২, বিভাগীয় প্রকৌশলী পরিচালক আব্দুর রহিম, ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রোকোনুজ্জামান শিহাব, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ নুরল ইসলামসহ দলীয় কর্মীগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর