বগুড়ার শেরপুরে এসএম মাহীর ইলেক্ট্রনিক্সের উদ্যোগে শুভ হালখাতা ও যমুনা গ্রুপের সাব-ডিলারদের সম্মেলন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের কাশবন হোটেন এ্যান্ড রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসএম মাহীর ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মো মানিক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইলের হেড অফ সেলস মো. মোশারফ হোসেন রাজিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এজিএম মো. মামুনুর রশিদ, ডিএসএম মো. হাসিফুর রহমান প্রমূখ।
এছাড়াও দৈনিক যুগান্তর পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর ইসলামসহ যমুনা ইলেক্ট্রনিক্সের সাব-ডিলারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ২০২১ সালে ইলেক্ট্রনিক্সের জগতে যমুনা ইলেক্ট্রনিক্স দেশের প্রথম স্থান অধিকার করবে এই লক্ষ্যে নতুন নতুন অত্যাধুনিক টিভি, ফ্রিজ, ভ্যানসহ অন্যান্য পন্য উৎপাদন করছে। শেষে এসএম মাহীর ইলেক্ট্রনিক্সের প্রসারের জন্য স্বত্বাধিকারী মানিক শেখকে সম্মাননা প্রদান করা হয়।
বার্তাবাজার/এ.আর