ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপার ব্যাংক হিসাব তলব করে সরকারি-বেসরকারি ৫৬ টি ব্যাংক ছুটি দিয়েছে দুদক। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এসব চিঠি পাঠান।
চিঠিতে তার চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, ডেবিট কার্ড সহ বিভিন্ন তথ্য জরুরিভিত্তিতে দিতে বলা হয়েছে। ব্যাংক হিসাব ছাড়াও তার অস্থাবর সম্পদের তথ্য জানতে আয়কর নথিও তলব করা হয়েছে।
এছাড়া গাড়ির তথ্য জানতে বিআরটিএ এবং সঞ্চয় পত্রের তথ্য জানতে সঞ্চয় অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে। অবৈধ সম্পদসহ বিভিন্ন অভিযোগে ডিএজি রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য চৌঠা নভেম্বর হাজির হয়ে চিঠি দেয় দুদক।
এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন রুপা
পরে রিট আবেদনটি খারিজ করে তাকে ২৭ শে জানুয়ারির মধ্যে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
বার্তা বাজার/এস.এস