বগুড়ার প্রত্যন্ত চরাঞ্চলের গরীব দুস্থ নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকার বৃদ্ধাশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।
আজ (১৭ ডিসেম্বর) দুপুরে জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনার চর প্রত্যন্ত চরাঞ্চলের লক্ষ্মী খোলা গ্রামের প্রায় পাঁচশতাধীক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পরিচালক মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে বলেন, আমার প্রতিষ্ঠানটি সব সময় মানুষের সেবায় কাজ করে। আমরা রাস্তার মানুষদের তুলে এনে নিজের মা-বাবার মতো রাখি। গত কয়েকদিনের শীতে যমুনার এ চরের মানুষজন অনেক কষ্ট করছে। এখানে সরকারি-বেসরকারি কোনো সাহায্য সহযোগীতা আসে না। তাই আমার প্রতিষ্ঠানের উদ্বোগে এ পাঁচ শতাধিক মানুষকে কম্বল বিতরণ করছি।
এ সময় তিনি প্রশাসন, এনজিও সংগঠনসহ সকলের নিজ যায়গা থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
বার্তা বাজার/এস.আর