শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ ( কালীগঞ্জ ও শ্যামনগর) আংশিক আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার তাঁর নির্বাচনী এলাকার জনগণের জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক আইডিতে শুভেচ্ছা জানিয়েছেন। যাহা দেশের জনপ্রিয় প্রথম শ্রেণীর অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
আমি সাতক্ষীরা জেলার সন্তান। আমি বীরমুক্তিযোদ্ধার সন্তান। শ্যামনগর ও কালীগঞ্জ (আংশিক) উপজেলাবাসীর ভালোবাসার বলয়েই আমার অবস্থান। তাই ওই বলয়ের মধ্যেই হবে আমার ঈদ।
শুধুমাত্র সংসদ অধিবেশন ছাড়া আমি আমার নির্বাচনী এলাকায় থাকি। এসময় আমার কোনও সিকিউরিটি প্রয়োজন হয় না। আপামর জনসাধারণই আমাকে তাদের ভালোবাসার বলয়ে নিরাপত্তা দিয়ে রাখেন। নির্বাচনি এলাকায় আমি কোনও স্যার নই, আমি কারও ভাই, কারও বন্ধু, কারও ছেলে, কারও বা আশার স্থল। আমি সকলের ভালোবাসায় সিক্ত। তাদের এই ভালোবাসা আর সমর্থনেই আমি একটানা দুইবার এমপি হয়েছি। আমি নির্বাচনি এলাকায় কখনও মোটরসাইকেলে, কখনও পায়ে হেঁটে এলাকার উন্নয়ন আর সমস্যা সমাধানে কাজ করি।’
যেকোনও উন্নয়নে জনসাধারণের চোখে-মুখে যখন আনন্দের রেখা ফুটে উঠে, সে সময় আমি সবচেয়ে বেশি আনন্দিত হই। যখন কোনও মানুষের চিকিৎসা সংক্রান্ত সমস্যা, অর্থ সমস্যা, রাস্তা-ঘাটে যাতায়াতের সমস্যা, বেকার জীবনের সমস্যা ইত্যাদির খবর পাই তখন নিজেকে চিকিৎসক বাবার সন্তান হিসেবে ধরে রাখতে পারি না। ছুটে যাই তাদের কাছে। সমস্যার সমাধান করেই আমি অর্জন করি তৃপ্তি, এই পা-ফাটা মানুষগুলোর নিখাদ ভালোবাসা। এভাবেই আজ আমি তাদের ভালোবাসার বলয়ে বাঁধা।
আমি আওয়ামী পরিবারের সন্তান। আওয়ামী লীগ আমার প্রাণ। জননেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। শেখ হাসিনার কাছে প্রধান বিষয় বাংলাদেশের উন্নয়ন, শুধু আওয়ামী লীগের উন্নয়ন নয়। তেমনই প্রধানমন্ত্রীর স্নেহধন্য হিসেবে সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়নই আমার প্রত্যাশা।
সকলকে জানাই ঈদ মোবারক।