পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেম লাইফ সাপোর্টে

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ১১ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি। তবে বুধবার (১৬ ডিসেম্বর) অবস্থা গুরুতর হওয়ায় তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

সাবেক এই সাংসদ ও প্রখ্যাত ব্যবসায়ীর পরিবার জানায়, দির্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায়ত ভুগছেন। প্রতিদিন বেলা ১১টায় তার স্বাস্থ্য সম্পর্কে জানান দায়িত্বরত চিকিৎসকগণ।

এম এ হাসেমের ছেলে আজিজ আল কায়সার জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। আজ (গতকাল) অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল। ২৪ ঘণ্টা পর পরবর্তী অবস্থা জানা যাবে। সবাই বাবার জন্য দোয়া করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর