ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় ডাক্তার মাহমুদুল হাসান জানান, ১২ ডিসেম্বর থেকে পৌর এলাকায় হাম-রুবেলার ক্যাম্পেইন শুরু হয়েছে। তবে আগামী ১৯ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে হাম-রুবেলার ক্যাম্পেই শুরু হবে। যা চলবে ২০২১ সালের ৩১ জানয়ারি পর্যন্ত। জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ৯ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে।

৯ টি উপজেলায় ৭ হাজার ৬২২ টি কেন্দ্র ১৫ হাজার ২৪৪ জন টিকাদানকারী দায়িত্ব পালন করবে। এছাড়া টিকাদান কেন্দ্রে ২২ হাজার ৬৬ জন স্বোচ্ছাসেবী হিসেবে কাজ করবে।

এ সময় ডাক্তার সানজিদা আক্তার হাম-রুবেলা টিকার গুরুত্ব এবং এর প্রয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেণ। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর