ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের করোনায় আক্রান্তের বিষয়টি তার সরকারি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয় তিনি এখন আইসোলেশনে আছেন।

রাষ্ট্রীয় এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে পরীক্ষা করে জানা গেছে ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত। তাকে সাতদিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। আপাতত এই অবস্থা থেকেই যতটুকু সম্ভব তিনি তার দায়িত্ব পালন করবেন।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর