হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ বিচারক শিবলু কুমারদের আদালতে এ মামলাটি দায়ের করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন।
বাদীর আইনজীবী মোহাম্মদ আবু হানিফ বলেন, আল্লামা আহমদ শফিকে হ‘ত্যা করা হয়েছে এমন অভিযোগে আদালতে একটি মামলা করা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, নাছির উদ্দিন মুনির, আহসান উল্লাহ।
বার্তাবাজার/এ.আর