সীমান্ত হত্যা সমাধানের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

সীমান্তে হত্যা বন্ধ হয়ে সুন্দর সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শেখ হাসিনা-মোদী ভার্চুয়াল সম্মেলন শেষ এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে সব কিছু প্রস্তুত। এ বিষয়ে ভারত সবার সাথে পরামর্শ করে যাচ্ছে। তারা বিশ্বাস করে রোহিঙ্গা ইস্যুরও দ্রুত সমাধান হওয়া উচিত।

এসময় নিরাপত্তা কাউন্সিলের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত, জানান মন্ত্রী।

সম্মেলন শেষে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসবে ঢাকা আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। এসময়, বাংলাদেশের মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর