বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে একটি সড়কের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী পোর্ট লুইসের অন্যতম ব্যস্ত সড়কের নাম করা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’।
এক ভিডিও কনফারেন্সে সড়কের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, পোর্ট লুইসের মেয়র, ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস প্রমূখ।
ভিডিওতে দেওয়া এক বার্তায় বঙ্গবন্ধুর নামে সড়ক নামকরণ করায় ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ একে আব্দুল মোমেন জানান, এটা আমাদের দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন হয়ে থাকবে।
মরিশাসের উপ-প্রধানমন্ত্রী ড. আনোয়ার হোসনু বলেন, বাংলাদেশের সঙ্গে ৭০ দশক থেকে আমাদের সম্পর্ক। ২০ হাজারেরও বেশি কর্মী এখানে কর্মরত আছে। বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করে আসছে বাংলাদেশ।
বার্তাবাজার/এসজে