আমেরিকায় তুষারঝড়ের কবলে ৫ কোটি মানুষ

মহামারি করোনাভাইরাসের আঘাতে দিশেহারা হয়ে পড়ছে আমেরিকা। প্রতিদিন হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু।

এরই মধ্যে দেখা দিয়েছে নতুন করে বিপর্যয়, নিউইয়র্কসহ আমেরিকার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে তুষারঝড় হয়ে রাস্তায় বরফের স্তুপ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল।

স্থানীয় আবহাওয়া অফিস থেকে আরও তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে । এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক সিটি, মেরিল্যান্ড,পশ্চিম ভার্জিনিয়া, এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে ৫ কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। সামনে আসছে বড়দিন তার আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, পূর্ব পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কের ক্যাটসিল পর্বতমালার প্রশস্ত অঞ্চলে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

 

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর