পঞ্চগড়ের আটোয়ারীতে ২ শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে শীতব‘স্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে ‘গণস্বাস্থ্য কেন্দ্রে’র সহযোগিতায় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পিএম পাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের দিনাজপুর জেলার কাহারোল শাখার ব্যবস্থাপক আহমেদ আলী সিদ্দিকী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এপিএম সুহেল, আটোয়ারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ।
এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এপিএম সুহেল জানান, পঞ্চগড়ের ছিন্নমুল মানুষের কথা ভেবে আমাদের এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় আজ ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। আমরা এর আগে জেলার দেবীগঞ্জ উপজেলায় ২০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। সামনে তেতুঁলিয়া উপজেলায় আরো ৩০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
বার্তাবাজার/এ.আর