দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। তীব্র এই শীতে বেশ বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

আজ বৃহস্পতিবার সকাল নয় টায় দেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস বলছে, হিমালয় পর্বত কাছে হওয়ায় এবং উত্তর থেকে পাহাড়ি হিমেল বাতাস লাগাতার কয়েকদিন ধরে প্রবাহিত হওয়ায় এ উপজেলায় আজ হঠাৎ করে তাপমাত্রা ১০ এর ঘরে এসে নেমে গেছে। আজ দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর