ভৈরবে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব হাইওয়ের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মামুন রহমান জানান, সিএনজি চালিত একটি অটোরিকশাকে কটিয়াদী থেকে ভৈরব যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কালিকাপ্রসাদ এলাকায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। আহত হয় আরও ৩ জন।

তিনি আরও জানান, হতাহতদের কারও নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর