বাংলাদেশ সবসময় প্রতিবেশিদেরকে অগ্রাধিকার দেয়: মোদি

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছে বলে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তার সরকার ‘প্রতিবেশীর অগ্রাধিকার’ নীতিতে পরিচালিত হচ্ছে এবং সেই নীতির ‘এক নম্বর স্তম্ভ’ হচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার এই নীতি দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই আমার অগ্রাধিকারে রয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন তিনি।

আজকের বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সহযোগিতামূলক ঐকমত্য রয়েছে, তার সুযোগ নিয়ে দুই দেশই নিজ নিজ অর্থনীতিকে আরও সংহত করতে পারে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর