বাংলাদেশ মুক্ত হওয়ার একদিন পরে আমরা মুক্ত হয়েছি: প্রধানমন্ত্রী

দেশ শত্রুমুক্ত হওয়ার একদিন পরে নিজেরা মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার নীলফামারির চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রুতে ট্রেন চলাচলের উদ্বোধনকালে ভারতের প্রধানমন্ত্রীর সাথে এক অনলাইন বৈঠকে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। ১৭ ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনীর অধীনে তখনও আমার মা, ছোটবোন রেহানা,ছোটভাই রাসেল, আমি এবং ছোট্ট ৪ মাসের জয়- আমরা বন্দি ছিলাম। ভারতের কর্নেল অশোক তারা, তখন তিনি মেজর ছিলেন। তিনি এসে এই ১৭ ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর কবল থেকে মুক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয় কিন্তু আমরা মুক্ত হয়েছিলাম ১৭ ডিসেম্বর। তাই আজকের এই দিনে কর্নেল অশোক তারার প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ভারতবাসী, ভারতের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী সবার জন্যই আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর