পাবনায় ভোটার তালিকা হালনাগাদ করে পৌর নির্বাচন করার দাবিতে মা‘নবব‘ন্ধন

সুজানগর পৌরসভা নির্বাচন-২০২০ এর তফসিল স্থ‘গি‘তক‘রণ এবং ভায়না ইউনিয়নের ঘোষিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে পৌর নির্বাচন করার দাবিতে মা‘নব‘বন্ধ‘ন অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় সুজানগর-মথুরাপুর সড়কে এ মা‘ন‘বব‘ন্ধন কর্মসূচি পালন করে ভায়না ইউনিয়নের ঘোষিত শহর এলাকা মথুরাপুর,নারায়ণপুর ও কৃষ্নপুর এলাকার সর্বস্তরের জন সাধারণ।

মা‘নবব‘ন্ধনে বীর মু‘ক্তিযো‘দ্ধা আব্দুল খালেক মিয়ার সভাপ‘তিত্বে বক্তব্য রাখেন মথুরাপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুল কাদের বীর মু‘ক্তিযো‘দ্ধা সাজেদুর রহমান, বীর মু‘ক্তিযো‘দ্ধা গোলাম মোস্তফা বাবু, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ও মকছেদ আলী শেখ, মুজিবুর রহমান, সামছুর রহমান, শিমু আক্তার, সপ্না আক্তার ও আফরোজা খাতুন প্রমুখ।

বক্তারা জানান, পূর্বের সুজানগর ইউনিয়ন এবং বর্তমানে ভায়না ইউনিয়নের মথুরাপুর, নারায়ণপুর ও কৃষ্নপুর এলাকাকে ঘোষিত শহর এলাকা ঘোষণা করে গত ২০১৮ সালের ১৭ এপ্রিল এবং একই বছরের ৬ আগস্ট গেজেট প্রকাশিত হয়। তাই তারা উক্ত বর্ধিত এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে পৌরসভার অর্ন্তভুক্ত করে নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সুজানগর পৌরসভা নির্বাচনের তফসিল স্থগিতের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর