মেহেরপুরের গাংনীতে পানিতে ডু‘বে শিশুর মৃ‘ত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডু‘বে লাবিব হোসেন (২) নামের এক শিশুর মৃ‘ত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট মধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাবিব হোসেন মটমুড়া মধ্যেপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, লাবিব সকালে বাড়ির পার্শে একটি পুকুরে পাড়ে খেলা করছিল। এসময় তার মা কয়েকবার সেখান থেকে তাকে নিয়ে আসে। সাংসারিক কাজ কর্ম নিয়ে তার মা ব্যস্ত থাকার সময়ে লাবিব আবারো পুকুর পাড়ে চলে যায়। কিছু সময় তাকে না পেয়ে পুকুরে সন্ধান শুরু করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বামুন্দীর একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ‘ত ঘো‘ষনা করে। লাবিব হোসেন পুকুর পাড়ে খেলা করা অবস্থায় অসাবধানতা বসত পুকুরে পড়ে পানিতে ডু‘বে তার মৃ‘ত্যু হয় বলে ধারনা স্থানীয়দের।

গাংনী থানার ওসি মো: বজলুর রহমান ‘বার্তা বাজার’ কে জানান, মৃ‘ত্যু’র সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর