আল্লামা শফীকে হ’ত্যার অভি’যোগে ৩৬ জনের নামে মা’মলা

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যা’র অভি’যোগে মা’মলা দায়ের করেছেন তার শ্যালক মোহাম্মান মাঈন উদ্দিন। আর এই মাম’লায় আসা’মি করা হয়েছে হেফাজ’তের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ আরও ৩৬ জনকে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দায়ের করা মামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবু হানিফ।

এই আইনজীবী জানান, মামলায় বাদিসহ সাক্ষী রাখা হয়েছে মোট ৬ জনকে। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, নাছির উদ্দিন মুনির, আহসান উল্লাহ।

প্রসঙ্গত চলতি বছরের সেপ্টেম্বরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশবরেণ্য আলেম আল্লাম শাহ আহমদ শফী।

বার্তাব্জার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর