মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুই দেশের সরকারপ্রধানের মধ্যে ভার্চুয়াল বৈঠকে মোদিকে বাংলাদেশ সফরের আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান।

যদিও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দিতে এ বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে এই সফর বাতিল করা হয়েছে।

আজ দুই দেশের সরকারপ্রধানের মধ্যে অনুষ্ঠিত হওয়া ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৬৫ সালের আগের পুরনো চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগটি ৫৫ বছর পর পুনরায় উদ্বোধন করা হয়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এটি বন্ধ করে দেয়া হয়েছিল।

এছড়া বৈঠকে বিভিন্ন খাতের নয়টি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানা গেছে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর