ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গু‘লি বর্ষণ হয়। এতে ভারতীয় সেনাদের গু‘লি‘তে পাকিস্তানের দুই সেনা সদস্য নি‘হ‘ত হওয়ার খবর পাওয়া যায়।
ভারতের উপ-সেনাপ্রধান লে. জেনারেল সতিনদার কুমার সাইনি বলেন, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে তাদের গু‘লি করা হয়। নিহত পাকিস্তানি সেনারা হলেন- ৩৫ বছর বয়সী নায়েক শাহজাহান এবং ২১ বছর বয়সী সিপাহী হামেদ।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গু‘লি‘তে তাদের দুই জওয়ান ‘শ‘হী‘দ’ হয়েছেন।
উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে পাকিস্তানের ও ভারতের সঙ্গে ৩বার যু‘দ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে।
বার্তাবাজার/ই.এইচ.এম