দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বিজয় দিয়ে বিশ্বকাপের সূচনা করেছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের হারাানোর সুখস্মৃতি নিয়ে বুধবার (৫ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি-সাকিবরা। সবাই জানতে ইচ্ছুক আজ কেমন একাদশ নিয়ে কিউইদের বিপক্ষে নামব বাংলাদেশ?গত ম্যাচে যাদের নিয়ে বিজয় হয়ছে আজও তাদের নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত দুটি কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে চাইছে না নির্বাচকরা।
প্রথমত, উইনিং কম্বিনেশনকে গুরুত্ব দেয়া। দ্বিতীয়ত, গত ম্যাচে প্রায় সব খেলোয়ারের আশা জাগানিয়া পারফরমেন্স।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ওভালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।