সস্ত্রীক করোনা মু’ক্ত চিত্রনায়ক ফারুক

করোনা মু’ক্ত হয়েছেন প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ও তার স্ত্রী ফারহানা ফারুক।

ফারহানা ফারুক বলেন, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে আমাদের সর্বশেষ করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে আমরা দু’জনই নেগেটিভ, আলহামদুলিল্লাহ্‌। সবার দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে একটা কঠিন অবস্থা থেকে আমরা ফিরে এলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দু’জনই সুস্থ আছি।

এর আগে, গত ১৬ নভেম্বর অভিনেতা ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৩ ডিসেম্বর ফারহানার রিপোর্টও পজিটিভ আসে। পরে দু’জনই একসঙ্গে ভর্তি হন হাসপাতালে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর