আমেরিকায় আবারো ভয়ঙ্কর রূপে করোনা

মহামারি করোনাভাইরাসের আঘাতে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় (বুধবার) প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৮৬ জন। যা এখন পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩ লাখ ১৪ হাজার ৫শ’ জনে।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯৯৬ জন। এতে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জনে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর