বিএনপির শো’কজ নোটিশের জবাব দিলেন শওকত মাহমুদ

৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

বুধবার রাতে তার একান্ত সহকারি আবদুল মতিন খামের ভেতর জবাবের চিঠি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন। খামটি কার্যালয়ের স্টাফ আবদুল গাফফার গ্রহণ করেন।

মতিন জানান, স্যারের (শওকত মাহমুদ) একটি চিঠি জমা দিয়েছি। রিসিভ কপি নিয়ে এসেছি। জবাবটি এক পৃষ্ঠার বলে জানা গেছে।

গেল ১৪ ডিসেম্বর সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ এনে এ বিষয়ে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তার জবাব ৭২ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছিলো নোটিশে।

শওকত মাহমুদ ছাড়াও দলের আরেকজন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। তাকে পাঁচ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর