আগামী শুক্রবার থেকে রাজধানীর উপকন্ঠে অবস্থিত টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দু’দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এ জন্য বুধবার সকাল থেকেই মুসুল্লি প্রবেশ শুরু করেছে ময়দানে।
আগামি শনিবার মোনাজাতের মাধ্যমে এই ইজতেমার সমাপ্তি ঘটবে। দু’দিনব্যাপী এই ইজতেমার প্রস্তুতি নিচ্ছেন যোবায়েরের অনুসারীরা। মাঠের উত্তর পাশে অবস্থিত মুন্নু টেক্সটাইল মিলে সংলগ্ন একটি টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।
এই জোড় ইজতেমায় চারটি জেলা থেকে আগত মুসুল্লীরা অংশ নেবেন। ঢাকা থেকে ২৫০০, গাজীপুরের ৭০০, টাঙ্গাইলের ৪০০ ও মানিকগঞ্জের ৪০০জন অংশ নিবেন। সর্বমোট ৪০০০ হাজার মুসুল্লীর জন্য এই ইজতেমা।
এ বিষয়ে ডা. কাজী সাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, করোন মহামারির কারণে স্বল্প পরিসরে জোড় ইজতেমা করার অনুমতি দিয়েছে প্রশাসন কর্তৃপক্ষ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে