আজ হাসিনা-মোদির বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বহুল প্রতীক্ষার বৈঠক আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বৈঠকে চারটি সমঝোতা সাক্ষর সই হওয়ার সম্ভাবনা আছে।

বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে বৈঠকটি। চলবে টানা দেড় ঘন্টা। বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকের আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা সাক্ষরের। আনুষ্ঠানিকভাবে বৈঠকের শেষে এসব চুক্তির বিষয়ে জানানো হবে। দু’দেশের মধ্যে হাতি সংরক্ষণ, জ্বালানি সহযোগিতা, বরিশালে একটি পয়ঃনিষ্কাশণ প্ল্যান্ট তৈরি ও কমিউনিটি উন্নয়ন প্রকল্প সাক্ষর হতে পারে।

সুত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী সীমান্ত ইস্যুতেও আলোচনা করবেন। তাছাড়া ভারতের ক্রেডিট লাইনের আওতায় যে প্রকল্প করার কথা তা দ্রুত বাস্তবায়নের বিষয়টা আলোচনায় প্রাধান্য পাবে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আমাদের বড় বড় ইস্যুগুলো তুলে ধরা হবে। সাধারণত যেসব ইস্যু নিয়ে আলোচনা হয়, সেসবই প্রাধান্য পাবে। পানি সমস্যা, সীমান্ত নিয়েও আলোচনা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর