ঠাকুরগাঁও সদর উপজেলার দুওুসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের ইয়া’বা সেবনের একটি ভি’ডিও ভা’ইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার নামে ইউনিয়ন পরিষদের সরকারি ভবনে বসে জু’য়া খেলা ও মা’দক সেবনের অ’ভিযোগও রয়েছে।
তবে চেয়ারম্যান এই অভিযোগকে উড়িয়ে দিয়ে দাবি করছেন, তার সুনাম নষ্ট করতে প্রতিপক্ষের লোকজন এমন অ’পপ্রচার চালাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম তার লোকজন নিয়ে জু’য়ার আসর বসিয়েছেন। অপর এক ব্যক্তি তাকে ইয়া’বা সে’বনে সহযোগিতা করছেন। ভিডিওটি নিয়ে এলাকায় বেশ তোলপাড় শুরু হয়েছে।
পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন জানান, সন্ধ্যার পর থেকে সারারাতব্যাপী ইউ’নিয়ন পরিষদে’র ভব’নেই থাকেন চেয়া’রম্যান। দিনের বেলায় অধিকাংশ সময়ই তাকে খঁজে পাওয়া যায় না কার্যালয়ে।
অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, এই ভিডিওটি তার নয়। তার বিরুদ্ধে এটা একটি ষ’ড়যন্ত্র।
এ বিষয়ে ঠাকুগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, অভিযোগটি তদন্ত করা হবে। সত্যতা মিললে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও আসছে…
বার্তাবাজার/এসজে