হরিনাকুন্ডুতে মাদ্রাসা শি‘ক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বিজয় দিবস উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে হরিনাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা ইস‘লাহুল উ‘ম্মাহ্ মহিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ ব্যক্তিগত উদ্যোগে এ কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সালমা ইয়াসমিন, সাংবাদিক এম রবিউল ইসলাম রবি, হরিনাকুন্ডু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারি রবিউল ইসলাম প্রমুখ ।

উল্লেখ্য, ডা. জাহিদ আহমেদ চিকিৎসা সেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায়, দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর