দেশের প্রত্যেক জেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষ্মা নিশ্চিতে একটি করে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ (বুধবার) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগ উদ্বোধনকালে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হবে। পর্যায়ক্রমে এই কাজ চলমান থাকবে। চিকিৎসাসেবা পেতে কাউকে আর বিদেশ যেতে হবে না। এইসব হাসপাতালেই বিশ্বমানের সেবা পাওয়া সম্ভব।
তিনি বলেন, চলমান সংকটে আমেরিকা তাদ্র অর্থনীতিতে পিছিয়েছে ১৫ ভাগ। এদিকে বাংলাদেশ পিছিয়েছে ৫ ভাগ। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্ন্যনে কাজ করে যাচ্ছি। এখন বিশ্ববাসী আমাদের করোনাকালীন কার্যক্রমে অভিভূত। আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এসজে