ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে শহর‘স্থ সরকারি শিশু পরিবার প্রা‘ঙ্গ‘নে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিশু পরিবারের শিশুরা একক, দলীয় নৃত্যপরিবশেন, গান, আবৃত্তি পরিবেশন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থা সভানেত্রী ফাহমিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সাবেক ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমূখ।
বার্তাবাজার/এ.আর