চট্টগ্রামের কর্ণফুলীতে মর‘ণঘা‘তী করো‘না ভাই‘রাসে আ‘ক্রান্ত প্রা‘ণ হা‘রানো মাহফুজা বেগম (৭৮) নামে এক বৃদ্ধার দা‘ফন স‘ম্পন্ন করেছে গাউছিয়া কমিটি স্বেচ্ছাসেবক টিম কর্ণফুলী।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলভী পাড়া পারি‘বা‘রিক ক‘ব‘রস্থান এলাকায় তার লা‘শ দা‘ফন করেন। তিনি একই এলাকার ৯নং ওয়ার্ডের ওবাইদুল হক খানের স্ত্রী।
ক‘রোনা আ‘ক্রা‘‘ন্ত বৃ‘দ্ধার মেজ ছেলে মামুনুল হক খান জানান, আমার আম্মার হার্টের সমস্যা ছিলো দীর্ঘদিনের। উনার শরীরের অবস্থা আরো খারাপ হওয়ায় গত ৮ ডিসেম্বর আমরা নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। ভর্তির দু’দিন পর অন্যান্য পরীক্ষার সাথে ক‘রো‘নার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রি‘পোর্ট পজে‘টিভ আসলে তাকে আ‘ইসিওতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মৃ‘ত্যুব‘রণ করেন। তিনি আরো জানান, এরপর আমরা কর্ণফুলীর গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমের হেল্প নাম্বারে ফোন করে জানালে উনারা দ্রুত এসে স্বা‘স্থ্যবিধি মে‘নে দা‘ফন সম্পন্ন করা হয়।
গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিমের লিডার মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, করো‘না আ‘ক্রান্ত ব্যক্তিদের দা‘ফন ও সৎ‘কার কাজের সব সময় প্রস্তুত গাউছিয়া কমিটি স্বেচ্ছাসেবক টিম। আজ ভোরে আমাদের হেল্প নাম্বারে ফোন করে জানালে আমরা দ্রুত গিয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সহায়তায় আইসিও থেকে মৃ‘তের বাড়ি বড়উঠানে নেয়া হয়। সেখানে দাফন সম্পন্ন করা হয়।
তিনি আরো বলেন, দা‘ফন ও সৎ‘কার কাজে পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত পিপিই, মাস্ক, সেফটি গ্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেক কভারসহ সবকিছুই নিজস্ব অর্থায়নে সংগ্রহ করা হয়। ম‘র‘দে‘হ বহ‘নের জন্য বিশেষ ব‘ডি ব্যা‘গসহ সুরক্ষার জন্য জীবাণুনাশক ব্যবহার করা হয়। প্রতিটি ম‘রদে‘হ স‘ৎকা‘রের পর সুর‘ক্ষার জন্য পিপিইসহ পরিধেয় অন্যান্য সামগ্রী পুড়ি‘য়ে ফেলা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সচিব মোহাম্মদ সুমন, সদস্য মোহাম্মাদ নজরুল ইসলাম, মোহাম্মাদ আবছার, মোহাম্মাদ হাসান মুরাদ, নারী সদস্য মিকা, নিলুফার নিপা, আঞ্জুমান, মাসুম, মো. ওমর ফারুক, মোমেন, লিমন।
বার্তাবাজার/এ.আর